ঢাকা | বঙ্গাব্দ

চন্দনাইশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 23, 2026 ইং
চন্দনাইশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা ছবির ক্যাপশন: চন্দনাইশে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা
ad728
মোহাম্মদ ওমর ফারুক ​চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি 

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধ, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন (মঙ্গলবার) বিকেলে চন্দনাইশ উপজেলার সাতগাটিয়া পুকুরপাড় এলাকায় এই কর্মসূচির আয়োজন করে চন্দনাইশ উপজেলা, পৌরসভা ও দোহাজারী পৌরসভা যুবদল। এতে সভাপতিত্ব করেন: তরিকুল ইসলাম টুটুল (আহ্বায়ক, উপজেলা যুবদল)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মাসুদ (সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল)। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এম আজম খান (আহ্বায়ক, চন্দনাইশ পৌরসভা যুবদল)। যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব নেছার উদ্দিন এবং পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম।
​উক্ত কর্মসূচিতে দক্ষিণ জেলা যুবদলের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিটের গুরুত্বপূর্ণ কর্মীরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মজিদ শাহ, আবু বক্কর মিলন, নুরুল কবির, মীর মহি উদ্দিন, আল মাহমুদ হিরু, জয়নাল আবেদীন, মুজিব, কুদ্দুস, আকবর, কামরুল, আব্দুল আজিজ, মিজানুর রহমান, আরজু মিয়া, ইলিয়াস, মহিম উদ্দিন, কোরবান আলী, ইরফান, মোহিত, পারভেজ, প্রমুখ। বক্তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল