ঢাকা | বঙ্গাব্দ

খুলশীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 6, 2026 ইং
খুলশীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩ ছবির ক্যাপশন: খুলশীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রাম নগরের খুলশী এলাকার লেকভ্যালি আবাসিকে সরকারি জমি দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৫ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি জমির সীমানা প্রাচীর ভাঙা এবং জমি দখলকে কেন্দ্র করে ওয়াকিল হোসেন ওরফে বগা গ্রুপ এবং রাজিব গ্রুপের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে অন্তত তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ ও সংঘর্ষের সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন