প্রিন্ট এর তারিখঃ Apr 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 28, 2026 ইং
চন্দনাইশে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ব্যবসায়ী নিহত

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ চট্টগ্রাম প্রতিনিধিঃ
দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহত ব্যবসায়ী জাবেদ (২২) চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে দুইটায় চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দীন চৌধুরী।
তিনি বলেন, দুপুরে চন্দনাইশ উপজেলার বাগিচাহাট এলাকার বাঁকে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী জাবেদ নিহত হয়েছেন।
ঘাতক বাস আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট