ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে শীতার্তদের পাশে মানবিক সংগঠন পহর লাইব্রেরি

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 26, 2025 ইং
খাগড়াছড়িতে শীতার্তদের পাশে মানবিক সংগঠন পহর লাইব্রেরি ছবির ক্যাপশন: মানবিক সংগঠন পহর লাইব্রেরি
ad728
প্রবীর সুমন
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রাজেন্দ্র কার্বারী পাড়ায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবিক সংগঠন পহর লাইব্রেরির উদ্যোগে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় দরিদ্র ও অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে সংগঠনটির পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় স্থানীয় শীতার্ত পরিবারগুলোর সদস্যদের হাতে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে পহর লাইব্রেরির সভাপতি খনেশ্বর ত্রিপুরা (রিচার্ড) বলেন, “সমাজের পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। শীত মৌসুমসহ বছরজুড়ে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আগে পহর লাইব্রেরির বাৎসরিক বনভোজন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খনেশ্বর ত্রিপুরা (রিচার্ড)।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, গুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশাধন ত্রিপুরা, পাবলাখালী মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর ত্রিপুরা, দীঘিনালা প্রেসক্লাবের সভাপতি মো. আল আমিন, এছাড়াও উপস্থিত ছিলেন পহর লাইব্রেরির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় শীত মৌসুমে এ ধরনের সহায়তা দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও সহায়ক। তারা ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর