ঢাকা | বঙ্গাব্দ

চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেলো যুবকের

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেলো যুবকের ছবির ক্যাপশন: চোর সন্দেহে গণপিটুনি, প্রাণ গেলো যুবকের
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের হাটহাজারীতে মোবাইল ফোন চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবক প্রাণ হারিয়েছেন।

রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে চিকনদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ পিটুনি দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, চোর সন্দেহে হাজি জয়নব কোম্পানির বাড়িতে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দুপুর ১টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আফরোজা জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, মোবাইল চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি