ঢাকা | বঙ্গাব্দ

নববধূর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, স্বামী গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 23, 2026 ইং
নববধূর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, স্বামী গ্রেপ্তার ছবির ক্যাপশন: নববধূর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, স্বামী গ্রেপ্তার
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামে বিয়ের মাত্র ১ মাস ১৯ দিনের মাথায় স্বামীর বাড়ি থেকে নববধূ ঝুমা আক্তারের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় স্বামীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।
রোববার (২২ মার্চ) নিহতের বাবা মো. শাহআলম হাটহাজারী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ঝুমার স্বামী মো. নেওয়াজ শরীফ ওরফে বাবুকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ মার্চ দুপুরে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমান বাজার এলাকার দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের করিম বেকারি বাড়ির আমিন ভিলার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ঝুমার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। 
নিহত ঝুমা আক্তার উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের কারকনের পাড়া এলাকার বাসিন্দা।

পরিবারের অভিযোগ, ঝুমা আত্মহত্যা করেননি; বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। 

তাদের দাবি, ঝুমার স্বামীর সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক ছিল এবং এ কারণেই তিনি (ঝুমা) মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতেন
ঝুমার বড় ভাই তৌহিদুল আলম জানান, বিয়ের অল্প সময়ের মধ্যেই তার বোনের এমন মৃত্যু অস্বাভাবিক। 

তার দাবি, এটি আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ড। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অন্যদিকে, স্বামীর পরিবারের দাবি- ঝুমা বাথরুমের ভেন্টিলেশনের গ্রিলে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, নিহতের বাবার দায়ের করা মামলার ভিত্তিতে স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য