ঢাকা | বঙ্গাব্দ

পটিয়ায় পানিতে ডুবে শিশু কন্যা যমজ বোনের মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 7, 2025 ইং
পটিয়ায় পানিতে ডুবে শিশু কন্যা যমজ বোনের মৃত্যু ছবির ক্যাপশন: শিশু কন্যা যমজ বোনের মৃত্যু।
ad728
ফারুকুর রহমান বিনজু পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড ঈদুল মল্ল পাড়া মওলানা হাজির বাড়িতে দেড় বছরের যমজ দু বোন নাছমা ও আছমা খেলতে গিয়ে বড় বোন নাছমা পুকুরের পানিতে পড়ে মৃত্যু হয়।

স্হানীয় সুত্রে জানা যায়, প্রবাসি হারুন ও জোবাইদা দম্পতির যমজ ২মেয়ে নাছমা আকতার ও আছমা আকতার। ৬ই ডিসেম্বর(শনিবার)দুপুর ১২টায় বাড়ির আঙিনায় খেলতে ছিল।হঠাৎ দেখা যায় নাছমাকে ছাড়া আছমা একাই খেলছে। তখন চারিদিকে খুঁজাখুঁজি পড়ে যায়। এমন সময় বাড়ির  সামনে থাকা পুকুরের পানিতে তার লাশ ভেসে উঠে।তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্ব রত চিকিৎসক সেলিম উদ্দিন মৃত ঘোষণা দেন। 

হঠাৎ তার মৃত্যুতে পরিবারের শোকের ছায়া নেমে আসে। পিতা মাতার কান্নার রোলে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ