ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীর ইউএনও'র সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র সাক্ষাৎ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 8, 2025 ইং
বোয়ালখালীর ইউএনও'র সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র সাক্ষাৎ ছবির ক্যাপশন: ইউএনও'র সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র সাক্ষাৎ
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক এর সাথে একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৮ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক  বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য শ্রী বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, কোষাধ্যক্ষ সংগীতশিল্পী কালিপদ দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশিষ্ট ঢোলবাদক শিল্পী দোলন জলদাস, সদস্য সাগর নাথ প্রমূখ। 

এসময় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী'র সাধারণ সম্পাদক সাংবাদিক বিপ্লব জলদাস নবাগত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বোয়ালখালীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এবং বোয়ালখালীর কৃতি সন্তান একুশে পদকে ভূষিত তিনজন গুণীশিল্পী রমেশ শীল, বিনয়বাঁশী জলদাস, শেফালী ঘোষ এর অবদানের কথা তুলে ধরেন এবং সংস্কৃতির উন্নয়নে নবাগত (ইউএনও) মেহেদী হাসান ফারুক এর সাথে আলোচনা করেন। সে সাথে বোয়ালখালী শিল্পকলা একাডেমীর কার্যক্রমকে বেগবান করতে (ইউএনও)'র প্রতি আহ্বান জানান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ। আলাপকালে সংস্কৃতির উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন নবাগত (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক