ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে চোর চক্রের হাতে যুবক নিহত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
বোয়ালখালীতে চোর চক্রের হাতে যুবক নিহত ছবির ক্যাপশন: যুবক নিহত
ad728
এম মনির চৌধুরী রানা 

বোয়ালখালীর মিলিটারী পুল সংলগ্ন খাল থেকে নয়ন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে,  নিহত নয়ন উপজেলার শাকপুরা ৩ নম্বর ওয়ার্ড আচু মাঝির বাড়ির মোঃ কুদ্দুসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ন দীর্ঘদিন ধরে গরু চুরির সঙ্গে জড়িত ছিল এবং পটিয়া এলাকার অন্য চোর চক্রের সঙ্গে তার বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে নয়ন খালের পাড়ে ওই চক্রের কয়েকজন সদস্যের সঙ্গে বসেছিলেন। একপর্যায় তাদের মধ্যে হাতাহাতি হয় এবং চোর চক্রের সদস্যরা তাকে মারপিট করে খালে ফেলে দেয়। খালের মধ্যেও তাকে আঘাত করা হয়, যার ফলে নয়ন ঘটনাস্থলেই মারা যান।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ মাহফুজুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক