ঢাকা | বঙ্গাব্দ

ভাঙা মোবাইলকে কেন্দ্র করে অভিমানে কিশোরীর আত্মহত্যা

  • নিউজ প্রকাশের তারিখ : Apr 7, 2026 ইং
ভাঙা মোবাইলকে কেন্দ্র করে অভিমানে কিশোরীর আত্মহত্যা ছবির ক্যাপশন: অভিমানে কিশোরীর আত্মহত্যা
ad728
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভাঙা মোবাইল ফোনকে কেন্দ্র করে মায়ের সঙ্গে অভিমান করে নুরতাজ আক্তার (১৬) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত নুরতাজ আক্তার উপজেলার ৯ নম্বর পরৈকোড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কৈখাইন গ্রামের বাসিন্দা আজাদুল ইসলামের মেয়ে। চার ভাই-বোনের মধ্যে সে ছিল সবার বড়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙা মোবাইল ফোন মেরামত নিয়ে মায়ের সঙ্গে তার মনোমালিন্য হয়। এ ঘটনার জের ধরে সে নিজ বসতঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা ঘরে ছিলেন না।

নিহতের মা শাহনাজ বেগম জানান, সকালে তিনি ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া তুলতে বাইরে যান। যাওয়ার আগে মেয়েকে কিছু টাকা দিয়ে ছোট ভাই-বোনদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিতে বলেন। পরে ছোট বোনেরা বাড়িতে ফিরে তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে ফিরে আসেন।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে অভিমান থেকে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা