ঢাকা | বঙ্গাব্দ

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 20, 2025 ইং
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ছবির ক্যাপশন: মোটরসাইকেল দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

পটুয়াখালীর দুমকিতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবায়ের (২০) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। ২০ নভেম্বর (বৃহস্পতিবার) রাত পৌনে সাতটার দিকে দুমকির মাদ্রাসা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

যুবায়ের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কালাম বিশ্বাসের ছেলে। তার বাবা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। সে বরিশাল গ্লোবাল ইউনিভার্সিটির স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, সন্ধ্যার দিকে যুবায়ের নিজ মোটরসাইকেলে উপজেলার পাগলা থেকে দুমকির দিকে আসছিলেন। পথিমধ্যে মাদ্রাসা ব্রিজ এলাকায় লোহার পাইপ বহনকারী অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে দুমকি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

মোটরসাইকেলে থাকা অপর গুরুতর আহত জিহাদ (২০) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব