ঢাকা | বঙ্গাব্দ

লংগদুতে উপজেলা আইনশৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
লংগদুতে উপজেলা আইনশৃঙ্খলা  মাসিক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: মাসিক সভা
ad728
লংগদু প্রতিনিধিঃ 

রাঙামাটি লংগদু উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক, বাল্যবিবাহ এবং অবৈধ করাত কলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার ৩০ ডিসেম্বর সকাল ১১ ঘটিকা হতে উপজেলা পাবলিক লাইব্রেরী  সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহাঙ্গীর হোসাইন।


সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওসমান গনি এবং লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকারিয়া। এছাড়াও সভায় আনসার ও ভিডিপি, বিজিবি’র প্রতিনিধিগণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সভায় উপজেলার জনগুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়  উপজেলায়  মাদকসেবীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতা ও নজরদারি বাড়ানোর তাগনিদ দেওয়া হয়। এলাকায় বনজ সম্পদ রক্ষায় অবৈধভাবে পরিচালিত করাত কলগুলোর বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দেওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন কর্মকর্তাকে সরাসরি নির্দেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার  জাহাঙ্গীর হোসাইন। 


তিনি আরোও বলেন, উপজেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। বিশেষ করে বন ধ্বংসকারী অবৈধ করাত কল এবং যুবসমাজকে ধ্বংসকারী মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সভায় উপস্থিত জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন