ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 13, 2026 ইং
বোয়ালখালীতে গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু ছবির ক্যাপশন: বোয়ালখালীতে গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের বোয়ালখালীতে রাস্তা পার হওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত বৃদ্ধা রোবেয়া বেগমের (৬৯) মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎমসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

রাবেয়া বেগম উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উত্তর কঞ্জুরী নুরা মাঝির বাড়ির সুলতান আহমদের স্ত্রী।

 

নিহতের ছেলে মো. সাইফুদ্দিন জানান, গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কানুনগোপাড়া এলাকায় রাবেয়া বেগম হেঁটে রাস্তা পার হওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশা ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এরপর চমেক হাসপাতালের ২৮ নং ওয়ার্ডে ভর্তি করানো হয়েছিল।

 

বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক আহমদ বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট