ঢাকা | বঙ্গাব্দ

মিয়ানমারে পাচারের সময় ১৬২ বস্তা সিমেন্ট উদ্ধার, গ্রেফতার ১০

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
মিয়ানমারে পাচারের সময় ১৬২ বস্তা সিমেন্ট উদ্ধার, গ্রেফতার ১০ ছবির ক্যাপশন: মিয়ানমারে পাচারের সময় ১৬২ বস্তা সিমেন্ট উদ্ধার, গ্রেফতার ১০
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১৬২ বস্তা সিমেন্ট উদ্ধার করেছে কোস্টগার্ড। এসময় পাচারচক্রের ১০ সদস্যকে আটক করা হয়েছে।

রোববার (১৪ জুন) কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বহির্নোঙর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
কোস্টগার্ড সূত্র জানায়, অভিযানের সময় একটি সন্দেহজনক মাছ ধরার নৌকায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৬২ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সিমেন্টের আনুমানিক মূল্য ৮১ হাজার টাকা।

এসময় পাচার কাজে ব্যবহৃত নৌকাটি জব্দ করা হয় এবং এতে থাকা ১০ জনকে আটক করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, চোরাচালান ও অবৈধ পাচার প্রতিরোধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট