ঢাকা | বঙ্গাব্দ

খুনিদের গ্রেপ্তার ও মেয়র ডাঃ শাহাদাতকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 28, 2025 ইং
খুনিদের গ্রেপ্তার ও মেয়র ডাঃ শাহাদাতকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ ছবির ক্যাপশন: খুনিদের গ্রেপ্তার ও মেয়র ডাঃ শাহাদাতকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ
ad728
নিউজ ডেস্ক, চট্টগ্রাম 

চট্টগ্রাম: বাকলিয়া ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হত্যার দ্রুত গ্রেপ্তার ও কিছু ভুঁইফোড় অনলাইন মিডিয়ায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন-এর নাম জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাকলিয়া থানা সেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি শনিবার বিকেলে মিয়াখান নগরের মিয়া সওদাগরের পুল এলাকা থেকে শুরু হয়ে লালদীঘিতে গিয়ে শেষ হয়। মিছিল-পূর্ব ও পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সাজ্জাদ হত্যার সাথে জড়িত খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনকে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় চালানো অপপ্রচারের তীব্র নিন্দা করেন।

বক্তারা বলেন, “পরিকল্পিতভাবে জনপ্রিয় জননেতা ডাঃ শাহাদাত হোসেনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে একটি মহল ভুঁইফোড় অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করছে। এসব অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”

উপস্থিত নেতা–কর্মীরা

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন—
মোঃ দুলাল, আহবায়ক; শামীম, সদস্য সচিব; জামসেদ, যুগ্ম আহবায়ক; দেলোয়ার, যুগ্ম আহবায়ক; সালাউদ্দিন, যুগ্ম আহবায়ক; ইসমাইল, যুগ্ম আহবায়ক; সবুজ, সদস্য; ওসমান, সদস্য; এসকান্দর, সদস্য; মহরম আলী, সদস্য; জহির কন্ট্রাক্টর, সদস্য—বাকলিয়া থানা সেচ্ছাসেবক দল।

এছাড়া উপস্থিত ছিলেন—
নাহিদুর রহমান হিরা, আহবায়ক, ১৯ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল; সাঈদ, সিনিয়র যুগ্ম আহবায়ক, ১৯ নং ওয়ার্ড; শাকিল, যুগ্ম আহবায়ক, ১৯ নং ওয়ার্ড; ইসমাইল, যুগ্ম আহবায়ক, ১৯ নং ওয়ার্ড; মাসুদ, ১৭ নং ওয়ার্ড; সুমন ভুঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক, ১৮ নং ওয়ার্ড; ইমন, যুগ্ম আহবায়ক, ১৮ নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল।

এছাড়াও মোঃ জুনায়েত, আয়মান, আকরাম হোসেন, জহির, নবী, হাকিমসহ বাকলিয়া থানা এবং বিভিন্ন ওয়ার্ড সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স