ঢাকা | বঙ্গাব্দ

কাপ্তাই লেকের স্রোতে ঘর হারানো লংগদু সমির আলী পেল প্রশাসনের তাৎক্ষণিক সহযোগীতা

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 18, 2026 ইং
কাপ্তাই লেকের স্রোতে ঘর হারানো লংগদু সমির আলী পেল প্রশাসনের তাৎক্ষণিক সহযোগীতা ছবির ক্যাপশন: কাপ্তাই লেকের স্রোতে ঘর হারানো লংগদু সমির আলী পেল প্রশাসনের তাৎক্ষণিক সহযোগীতা
ad728
মঞ্জুরুল ইসলাম লিটন (লংগদু) প্রতিনিধিঃ

রাঙামাটির লংগদু উপজেলায় টানা ভারী বর্ষণ ও কাপ্তাই লেকের পানির তীব্র স্রোতে বসতঘর হারিয়ে নিঃস্ব হওয়া সমির আলীকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। সংবাদ মাধ্যমে  প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।

লংগদু উপজেলা নির্বাহী অফিসারের জাহাঙ্গীর হোসাইন (ইউএনও) বিশেষ নির্দেশনায় এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কার্যালয়ের (পিআইও) সহযোগিতায় ক্ষতিগ্রস্ত সমির আলীকে নগদ অর্থ, ঢেউ টিন ও শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।

এর আগে, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের ফলে কাপ্তাই লেকের পানির উচ্চতা ও স্রোত ব্যাপক বৃদ্ধি পায়। তীব্র এই স্রোতের কারণে উপজেলার আটারকছড়া ইউনিয়নের উত্তর ইয়ারংছড়ি এলাকার লেকের পাড়ে ভয়াবহ ভাঙন দেখা দেয়। একপর্যায়ে গত ১৭ জুন (বুধবার) সকালে পানির তোড়ে সমির আলীর বসতঘরটির নিচের মাটি সম্পূর্ণ সরে যায় এবং মুহূর্তের মধ্যে পুরো ঘরটি ভেঙে লেকের স্রোতে ভেসে যায়। আকস্মিক এই বিপর্যয়ে ঘরের আসবাবপত্র বা কোনো মালামালই রক্ষা করা সম্ভব হয়নি। মাথা গোঁজার শেষ আশ্রয়টুকু হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েন ভুক্তভোগী সমির আলী।


সংবাদ প্রকাশের পর দ্রুত সরকারি সহায়তা পাওয়ায় স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার প্রশাসন এবং গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। দুর্যোগের মুহূর্তে প্রশাসনের এমন দ্রুত ও মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর