ঢাকা | বঙ্গাব্দ

দীঘিনালায় ‘তারুণ্যের উৎসব ইনডোর ফুটবল টুর্নামেন্ট–২০২৫’ উদ্বোধন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 1, 2025 ইং
দীঘিনালায় ‘তারুণ্যের উৎসব ইনডোর ফুটবল টুর্নামেন্ট–২০২৫’ উদ্বোধন ছবির ক্যাপশন: ফুটবল টুর্নামেন্ট–২০২৫’ উদ্বোধন
ad728
প্রবীর সুমন//খাগড়াছড়ি প্রতিনিধি 

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ‘তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্ট–২০২৫’ এর উদ্বোধন হয়েছে। উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে সোমবার (১ডিসেম্বর) বিকেলে উপজেলা মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ মাইনুদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুজ্জামান সুমন, দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান,  উপজেলা ক্রীড়া কমিটির আহ্বায়ক সদস্য আলমগীর হোসেন, মনির আহমেদ (মনু)সহ আরো অনেকে।

উদ্বোধনী বক্তব্যে ইউএনও ইনামুল হাছান বলেন, “খেলাধুলা তরুণদের সুস্থ রাখতে সাহায্য করে। তারা যেন মাদকের মতো ক্ষতিকর প্রবণতা থেকে দূরে থাকে এজন্য নিয়মিত ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ।” খেলাধুলার মাধ্যমে একে অপরের সাথে সুসম্পর্ক এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হয়। 

সভাপতির বক্তব্যে ওসি মো. জাকারিয়া বলেন,
“তারুণ্যকে ইতিবাচক পথে রাখার অন্যতম মাধ্যম খেলাধুলা। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতেও ক্রীড়ার ভূমিকা অপরিসীম। 

ইনডোর ফুটবল ম্যাচে ৪টি দল অংশগ্রহণ করার কথা রয়েছে এবং আগামী ৯ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ