ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 2, 2025 ইং
বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন ছবির ক্যাপশন: সভাপতি সাহাব উদ্দিন ও সাঃ সম্পাদক জুয়েল
ad728
মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে, দুর্নীতি ২০০৪ এর ১৭ (ছ) ধারা অনুযায়ী ৯ সদস্য বিশিষ্ট বাঁশখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়। দুর্নীতি প্রতিরোধ কমিটি বাঁশখালী উপজেলা শাখার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট  ব্যবসায়ী ও সমাজসেবক বাঁশখালী সাধনপুরের কৃতিসন্তান মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী ।

মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী সাধনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত  জাবের আহমদ চৌধুরী ও মাতা লায়লা বেগম।

সাধারন সম্পাদক হলেন, দক্ষিণ বরুমছড়া বেলগাঁও পুকুরিয়া এলাকার মৃত মফজল আহমদ চৌধুরীর পুত্র বিশিষ্ট ব্যবসায়ী নাছিমুল আহসান চৌধুরী জুয়েল। সহ-সভাপতি গণ হলেন-বীর মুক্তিযোদ্ধা বাবু অসীত সেন ও মাহমুদুল ইসলাম।

সদস্যরা হলেন-সুপর্ণা শর্মিলা জান্নাত, ইঞ্জিনিয়ার ইফতেখার উদ্দিন আহমদ, মাইমুনুর রশিদ, সাজ্জাদ হোসাইন, আবু নোমান। 


পূর্ববর্তী কমিটির নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করে অনুমোদিত এই কমিটি ৪ ডিসেন্বর ২০২৫ তারিখ হতে আগামী ৩ বছরের মেয়াদকালে, দুর্নীতি দমন কশিমন কর্তৃক জারীকৃত গঠনতন্ত্র ও কার্য নির্দেশিকা, মে ২০১০ (মে, ২০১৬ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন।


দুর্নীতি প্রতিরোধ কমিটি বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দিন চৌধুরী বলেন- ‘সরকারি সংস্থার সহযোগী হিসেবে কাজ করার সুযোগ নিঃসন্দেহে আমার জন্য বড়  একটা প্রাপ্তি। আমি পূর্বেও উক্ত কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমার দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা ও সমাজের সর্বস্তরের মানুষের সাথে মিলেমিশে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাঁশখালী উপজেলায় জবাবদিহিতার সংস্কৃতি চালু, স্বচ্ছতা আনয়ন ও দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবো। এই গুরু দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা চাই। 

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স