ঢাকা | বঙ্গাব্দ

যুবকদের বেকারত্ব নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: আলহাজ্ব শাহজাহান চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 3, 2025 ইং
যুবকদের বেকারত্ব নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: আলহাজ্ব শাহজাহান চৌধুরী ছবির ক্যাপশন: আলহাজ্ব শাহজাহান চৌধুরী
ad728
মামুন মুহাম্মদ, সাতকানিয়া প্রতিনিধি :

সাবেক সংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, যুবক ভাইদের বেকারত্ব নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তাদের বলবো অন্যায় করবেন না, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের সাথে জড়াবেন না। এসব করা হারাম।

শাহজাহান চৌধুরী বলেন, ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে এক সাগর রক্ত দিয়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার চেতনাকে রক্ষা করার জন্য আর রাজনীতি নয়, দলাদলি নয়, মারামারি-হিংসাবিদ্বেষ ও বিভেদ নয়। ঐক্যবদ্ধ হয়ে ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন ইসলামী স্টেট কায়েম করতে হবে।

আজ (৩ ডিসেম্বর) বুধবার দিনব্যাপী চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনের সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রুপকানিয়া, হাজীর পাড়া, চন্দন পাড়া, মাইজ পাড়া, মুহুরী পাড়া, সিকদার বাড়িসহ আশপাশের এলাকায় জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন। 

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল উদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মাহমুদুল হক, সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বেলাল উদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও যুব ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সোলাইমান কাদের, দক্ষিণ রুপকানিয়া ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মাওলানা হোসেন সোহেল, সেক্রেটারি রিদওয়ানুল হক প্রমুখ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের