ঢাকা | বঙ্গাব্দ

লোহাগাডায় কর্মরত সাংবাদিকদের সাথে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
লোহাগাডায় কর্মরত সাংবাদিকদের সাথে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: লোহাগাডায় কর্মরত সাংবাদিকদের সাথে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ad728
আব্দুল ওয়াহাব লোহাগাড়া চট্টগ্রাম: লোহাগাডায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বান্দরবান বিশ্ববিদ্যালয়।

রবিবার (২১ জুন)দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মুহিবউল্যাহ ছিদ্দিকী। এ সময়    উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. জসীমউদ্দিন খান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক  মো. জাহিদুল ইসলাম, প্রক্টর  হাসান মাহমুদ, জনসংযোগ ও ছাত্রকল্যাণ কর্মকর্তা জনাব নোবেল বড়ুয়া, কো-অর্ডিনেটর (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স)  মো. তহীদুল ইসলাম মাছুম এবং এডমিশন অফিসার  সৈয়দ তানজিমুল হাকিম।

লোহাগাড়া প্রেস ক্লাব ও লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লোহাগাড়া প্রেস ক্লাবের সভাপতি  মো. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি  হসাইন মেহেদী, সাধারণ সম্পাদক জনাব জাহিদুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ।

সভায় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্ভাবনা ও সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম ও অর্জনসমূহ জনসাধারণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকার গুরুত্বের ওপর আলোকপাত করেন। সাংবাদিকবৃন্দও বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি আধুনিক, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক মতামত প্রদান করেন।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আস্থা এবং সুসম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের আলোচনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এর মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয় শিক্ষার আলো বিস্তারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন