ঢাকা | বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 4, 2025 ইং
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল ছবির ক্যাপশন: ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
ad728
মোঃ একরামুল হক চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি 

বিএনপির চেয়ারপার্সন, গণতন্ত্রের আপোষহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় হাটহাজারী উপজেলার ১০নং উত্তর মাদার্শা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বুধবার বাদ আছর খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ মোহসিন।
প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক সেক্রেটারি মাহাবুবুল আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
মাওলানা মীর কাশেম, আলহাজ্ব জাকের হোসেন চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা রফিক চৌধুরী, মোঃ গিয়াস উদ্দিন, এম ইলিয়াছ আলী, এস এম মহিউদ্দিন, নুরুল আলম মেম্বার, কফিল উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার মাহফুজর রহমান, আশিক উল্লাহ শাহ, মোহাম্মদ শাহাবুদ্দিন, আবু বক্কর, রায়হান উদ্দিন, ওসমান গণি বাপ্পি, শহিদুল আলম, মোঃ ফোরকান, কাজী রাশেদ ও রবিউল হোসেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর মাদার্শা মদিনা মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুহাম্মদ আবদুর রহমান।
প্রধান অতিথি মাহবুবুল আলম চৌধুরী বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও দেশের উন্নয়নে তার অবদান অনন্য। আপোষহীন দেশনেত্রীর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানাই।”

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও