ঢাকা | বঙ্গাব্দ

যোগব্যায়াম শুধু শরীরচর্চা নয়, এটি একটি জীবনদর্শন: চসিক মেয়র

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
যোগব্যায়াম শুধু শরীরচর্চা নয়, এটি একটি জীবনদর্শন: চসিক মেয়র ছবির ক্যাপশন: চসিক মেয়র
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, যোগব্যায়াম শুধু শরীরচর্চা নয়, এটি একটি জীবনদর্শন। শরীর ও মনের মধ্যে সেতুবন্ধন তৈরির পাশাপাশি যোগব্যায়াম আত্মিক শান্তি ও মানসিক ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।

রোববার (২১ জুন) আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরের নৌবাহিনী কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শ্রেণি-পেশার ৮০০-র বেশি মানুষ অংশ নেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘ইয়োগা ফর হেলদি এজিং’।
ডা. শাহাদাত হোসেন বলেন, করোনাভাইরাস মহামারি মানুষকে শিখিয়েছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক প্রশান্তির গুরুত্ব। নিয়মিত যোগচর্চা এ দুই ক্ষেত্রেই ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এটি মানুষকে ভেতর থেকে সুস্থ রাখে এবং আত্মবিশ্বাস বাড়ায়।
চট্টগ্রামে যোগচর্চার প্রসার প্রসঙ্গে মেয়র বলেন, নগরবাসীর মধ্যে যোগব্যায়ামের প্রতি আগ্রহ বাড়ছে। স্কুল, অফিস ও কমিউনিটি সেন্টারে নিয়মিত যোগচর্চার ব্যবস্থা করা গেলে নাগরিকদের স্বাস্থ্য ও মনোবল আরও উন্নত হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারতীয় সহকারী হাইকমিশনার হরীশ কুমার। তিনি বলেন, যোগ একটি প্রাচীন অনুশীলন, যা দেহ, মন ও শ্বাস-প্রশ্বাসের মধ্যে সমন্বয় সাধন করে মানুষের সামগ্রিক সুস্থতা অর্জনে সহায়তা করে। এটি শুধু শারীরিক ব্যায়াম নয়, বরং একটি পূর্ণাঙ্গ জীবনধারা।
তিনি বলেন, প্রতিবছর ২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। ভারতের উদ্যোগে ২০১৪ সালে জাতিসংঘ দিবসটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ বয়স বৃদ্ধির সঙ্গে সুস্বাস্থ্য, নমনীয়তা ও মানসিক স্থিতি বজায় রাখতে যোগচর্চার গুরুত্ব তুলে ধরে।
অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যও তুলে ধরা হয়। এতে বলা হয়, যোগ মানুষকে একত্রিত করে এবং ভারসাম্যপূর্ণ জীবনযাপনের শিক্ষা দেয়। অনুষ্ঠানে যোগ অনুশীলন পরিচালনা করে কোয়ান্টাম ফাউন্ডেশন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর