ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৮০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 6, 2025 ইং
চট্টগ্রাম বিমানবন্দর থেকে ৮০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার ছবির ক্যাপশন: বিদেশি সিগারেট উদ্ধার
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস অ্যারাইভাল হলের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড কর্নারের’ পাশে পরিত্যক্ত লাগেজ খুলতেই পাওয়া গেল বিপুল পরিমাণ সিগারেটের কার্টন।

ছয়টি ব্যাগের কোনো মালিক খুঁজে না পাওয়ায় আজ শনিবার (৬ ডিসেম্বর) সকালে বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ এগুলো খোলার সিদ্ধান্ত নেয়। খোলার পর এসব ব্যাগ থেকে ৮০০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।

লাগেজগুলোর মালিকানা না পাওয়ায় পরিত্যক্ত হিসেবে এসব সিগারেট জব্দ করা হয়েছে বলে জানান চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দরের দায়িত্বশীল কর্মকর্তারা জানান, পরিত্যক্ত মালামাল জব্দের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?

হাতিয়ার গৃহবধূ ধর্ষণ মামলা: সত্য নাকি রাজনৈতিক প্রোপাগান্ডা?