ঢাকা | বঙ্গাব্দ

বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মনজুর আলম তালুকদার

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 25, 2026 ইং
বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মনজুর আলম তালুকদার ছবির ক্যাপশন: বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মনজুর আলম তালুকদার
ad728
মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মনজুর আলম তালুকদার। সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে। প্রতিক্রিয়ায় মনজুর আলম তালুকদার বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।” উল্লেখ্য, বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় দীর্ঘদিন ধরে এলাকায় মানসম্মত শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম অক্ষুণ্ণ রাখতে নবনির্বাচিত সভাপতির কার্যকর ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি