ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে পিস্তল ভেবে ‘রিভলবার লাইটার’সহ ৪ জনকে আটক করল পুলিশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
চট্টগ্রামে পিস্তল ভেবে ‘রিভলবার লাইটার’সহ ৪ জনকে আটক করল পুলিশ ছবির ক্যাপশন: চট্টগ্রামে পিস্তল ভেবে ‘রিভলবার লাইটার’সহ ৪ জনকে আটক করল পুলিশ
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র কেনাবেচার খবর পেয়ে অভিযান চালিয়ে চার তরুণকে আটক করেছে পুলিশ। তবে আটকের পর উদ্ধার করা বস্তুটিকে পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয়, এটি কোনো আসল আগ্নেয়াস্ত্র নয়, বরং রিভলবারের আদলে তৈরি একটি শৌখিন গ্যাস লাইটার।
রোববার (২৮ জুন) বিকেলে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার আফাজ আলী মুন্সিবাড়ির সামনে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন- মো. আকিব হোসেন (১৮), মো. শহিদুল ইসলাম (২০), মো. ইকরাম হোসেন (১৯) ও মো. রুবেল হোসেন ওরফে হৃদয় (১৯)। তারা সবাই স্থানীয় বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে ওই এলাকায় আগ্নেয়াস্ত্র কেনা-বেচা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ ক্রেতা সেজে সেখানে অভিযান চালায় এবং চার তরুণকে আটক করে। পরে তাদের কাছ থেকে রিভলবার এর মতো একটি বস্তু উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে, ধাতব নির্মিত ওই বস্তুটি মূলত রিভলবার আকৃতির একটি লাইটার, যা চীনে তৈরি এবং বিউটেন গ্যাস দিয়ে পুনরায় ব্যবহার করা যায়। অস্ত্র হিসেবে প্রতারণা করার উদ্দেশ্যেই এটি বিক্রির চেষ্টা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন বলেন, 'উদ্ধার হওয়া লাইটারটি দেখতে অনেকটা কোল্ট পাইথন ৩৫৭ ম্যাগনাম পিস্তলের আদলে তৈরি। প্রথম দেখায় এটিকে আসল আগ্নেয়াস্ত্র হিসেবে ভুল হওয়ার সম্ভাবনা বেশি।'

ওসি আরও বলেন, আটক চারজনকে ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হচ্ছে। লাইটারটি অবৈধভাবে অস্ত্র হিসেবে প্রদর্শন বা প্রতারণামূলক কাজে ব্যবহারের পেছনে তাদের মূল উদ্দেশ্য কী ছিল, তা নিশ্চিত হতে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...