ঢাকা | বঙ্গাব্দ

রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউনের নতুন নেতৃত্বে লুৎফুন নেসা ও সাজিবুল হক চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 29, 2026 ইং
রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউনের নতুন নেতৃত্বে লুৎফুন নেসা ও সাজিবুল হক চৌধুরী ছবির ক্যাপশন: রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউনের নতুন নেতৃত্বে লুৎফুন নেসা ও সাজিবুল হক চৌধুরী
ad728
চট্টগ্রাম প্রতিনিধি: আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে রোটারি বর্ষ ২০২৬-২০২৭। নতুন রোটারি বছরের জন্য রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন রোটারিয়ান লুৎফুন নেসা এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করবেন রোটারিয়ান সাজিবুল হক চৌধুরী।

রোটারিয়ান লুৎফুন নেসা একজন সফল নারী উদ্যোক্তা, ব্যবসায়ী ও সমাজসেবী হিসেবে সুপরিচিত। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। অন্যদিকে, রোটারিয়ান সাজিবুল হক চৌধুরী পেশায় একজন ব্যাংকার। পাশাপাশি তিনি তরুণ নেতৃত্ব বিকাশ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

নবনির্বাচিত নেতৃত্ব জানিয়েছেন, আগামী রোটারি বছরে মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, রক্তদান কর্মসূচি, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তা এবং দুর্যোগকালীন ত্রাণ কার্যক্রমসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ আরও সম্প্রসারণ করা হবে।

ক্লাবের সদস্যরা আশা প্রকাশ করেছেন, রোটারিয়ান লুৎফুন নেসা ও রোটারিয়ান সাজিবুল হক চৌধুরীর নেতৃত্বে রোটারি ক্লাব অব চিটাগং ক্রাউন আগামী রোটারি বছরে সেবামূলক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ অবদান রেখে সমাজকল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন