মুহাম্মদ মিজান বিন তাহের,
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালীতে গন্ডামারা কয়লা বিদ্যুৎ কেন্দ্র (এস এস পাওয়ার ওয়ান লিমিটেড এর পক্ষ থেকে গন্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা দিদারিয়া নুরুল উলুম মাদ্রাসা ও ইমাম বোখারী (রহঃ) এতিমখানায় ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত ৬০ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
বুধবার (১০ নভেম্বর) সকাল ১১ টায় মাদ্রাসার হল রুমে বৃত্তি পরীক্ষায় উর্ত্তীণ
মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান মাদ্রাসার পরিচালক
হাফেজ মাওলানা ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাইট প্রজেক্ট ম্যানেজার ফয়জুর রহমানের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, এস এস পাওয়ার ওয়ান লিমিটেড এজিএম সাখাওয়াত হোসেন, ডেপুটি ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, ম্যানেজার (HR) ইয়াসিন নেওয়াজ,বাঁশখালী প্রেস ক্লাবের সদস্য সচিব মুহাম্মদ মিজান বিন তাহের, এস পাওয়ার ওয়ান লিমিটেড কর্মরত চিকিৎসক ডাঃ মোফরাদুর রহমান, দিদারিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস গোলামুর রহমান, মাওলানা নুরছফা, মাওলানা আতিকুর রহমান, মাওলানা তকি উদ্দিন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আব্দুল মজিদ, হাফেজ আরিফুল ইসলাম, মাওলানা আইয়ুব প্রমূখ।
এ সময় বক্তব্যরা বলেন, ক্রমান্বয়ে এস এস পাওয়ার ওয়ান লিমিটেড এর পক্ষ থেকে অন্যান্য মাদ্রাসা ও স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে মেধা বৃত্তি চালু করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট