ঢাকা | বঙ্গাব্দ

মাদকবিরোধী বার্তা নিয়ে ছাত্রশিবিরের ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’ ম্যারাথন

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 30, 2026 ইং
মাদকবিরোধী বার্তা নিয়ে ছাত্রশিবিরের ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’ ম্যারাথন ছবির ক্যাপশন: মাদকবিরোধী বার্তা নিয়ে ছাত্রশিবিরের ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’ ম্যারাথন
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গঠনের প্রত্যয়ে ‘রান অ্যাগেইনস্ট ড্রাগস’ শীর্ষক ম্যারাথনের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৬টায় নগরের গুলজার মোড় থেকে ম্যারাথনটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাজীর দেউড়ি মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে শিক্ষার্থী, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও চাকসুর ভিপি ইব্রাহিম রনি। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সাবেক সভাপতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি আ ন ম জোবাইর।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মোমিনুল হক। এ সময় মহানগর উত্তর শাখার সেক্রেটারি খুররম মুরাদসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদক তরুণ প্রজন্ম ও সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। এই সামাজিক ব্যাধি থেকে দেশকে রক্ষা করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা তরুণদের মাদক থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
তারা বলেন, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি সুস্থ, সুন্দর ও আলোকিত সমাজ গড়ে তুলতে হবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স