নিউজ ডেস্ক
স্বয়ংসম্পূর্ণ চাকরি–বিধিমালা প্রণয়ন ও প্রকাশ না হওয়ায় ৯ ডিসেম্বরের আল্টিমেটাম শেষে ডিএমটিসিএলের নিয়মিত কর্মকর্তা–কর্মচারীরা শুক্রবার সকাল ৭টা থেকে সর্বাত্মক কর্মবিরতি ও সব ধরনের যাত্রীসেবা বন্ধ রেখেছেন। প্রতিদিন প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিও চলবে।
তাদের অভিযোগ, প্রতিষ্ঠার ১২ বছর পরেও ৯০০-এর বেশি কর্মীর জন্য কোনো স্বতন্ত্র চাকরি-বিধিমালা নেই—ছুটি, সিপিএফ, গ্র্যাচুইটি, শিফট-অ্যালাউন্স, ইনস্যুরেন্সসহ মৌলিক সুবিধা থেকেও তারা বঞ্চিত। উপদেষ্টা কমিটি ও কর্তৃপক্ষের দেওয়া একাধিক সময়সীমা পার হলেও সার্ভিস রুল চূড়ান্ত হয়নি।
কর্মচারীরা দাবি করছেন, পরিচালনা পর্ষদ ‘বিশেষ বিধান’ বাদ দিতে চাইলেও কর্তৃপক্ষের চাপেই সার্ভিস রুল আটকে আছে। তাদের বক্তব্য—চাকরি-বিধিমালা ছাড়া ন্যায্য অধিকার নিশ্চিত নয়; তাই আশ্বাস নয়, প্রকাশিত সার্ভিস রুলই একমাত্র সমাধান।

দৈনিক চট্টগ্রামপোস্ট