ঢাকা | বঙ্গাব্দ

বোয়ালখালীতে নতুন ওসি দায়িত্ব গ্রহন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
বোয়ালখালীতে নতুন ওসি দায়িত্ব গ্রহন ছবির ক্যাপশন: বোয়ালখালীতে নতুন ওসি দায়িত্ব গ্রহন
ad728
এম মনির চৌধুরী রানা 

চট্টগ্রামের বোয়ালখালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মো: মোজাফফর হোসেন।
গত রোববার (২৮ জুন) বোয়ালখালী থানায় যোগদান করে বিদায়ী অফিসার বিদায়ী ওসি মাহফুজুর রহমান এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন তিনি। এ সময় বিদায়ী ওসি মাহফুজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

মো:মোজাফফর হোসেন এর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসির পদ থেকে পুলিশ লাইনে সংযুক্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, মাহফুজুর রহমান ২০২৫ সালের ৭ ডিসেম্বর বোয়ালখালী থানায় যোগদান করেন এবং রোববার (২৮ জুন) ছিল তার শেষ কর্মদিবস। প্রায় সাত মাস দায়িত্ব পালনের পর তিনি নতুন কর্মস্থলে যোগ দিচ্ছেন।

এ সময় উপস্থিত ছিলেন থানার সেকেন্ড অফিসার এসআই জুয়েল রানাসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো: মোজাফফর হোসেন বলেন, আমি আপনাদের বোয়ালখালী থানায় সদ্য যোগদান করেছি। যতদিন এই থানায় দায়িত্বে থাকবো আপনাদের সহযোগীতা নিয়ে এই সমাজ থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হাতে দমন করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল