ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 1, 2026 ইং
খাগড়াছড়িতে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: খাগড়াছড়িতে ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
ad728
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (৩০ জুন) রাত ১০টা ১০ মিনিটের দিকে দীঘিনালা থানার এসআই (নিরস্ত্র) প্রাণতোষ বণিকের নেতৃত্বে একটি মোবাইল নাইট পেট্রোল টিম উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের মেরুং বাজার ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক সুমনের বাড়ির সামনে ইট সলিং রাস্তা থেকে তিনজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ মোশারফ হোসেন (৩৫), মোঃ হৃদয় হোসেন (২১) ও মোঃ শাহিন ওরফে বাবু (২২)। তারা সবাই মেরুং ইউনিয়নের সোবাহানপুর এলাকার বাসিন্দা।

পুলিশের জানান, তাদের দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে এসআই প্রাণতোষ বণিক বাদী হয়ে দীঘিনালা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করেন। 

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। দীঘিনালায় মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

তিনি আরও বলেন, "আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ