আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আনোয়ারা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলামের মমতাময়ী মা মেহেরুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
এদিকে মরহুমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) এর নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি ৩পুত্র ও ৪কন্যা সন্তান রেখে যান। বৃহস্পতিবার আনোয়ারার ডুমিরিয়াস্থ মরহুমার নিজ বাড়িতে আসরের নামাজ পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
সাংবাদিক রফিকের মায়ের মৃত্যুতে এক শোক বার্তায় সভাপতি এনামুল হক নাবিদ ও সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম বলেন, সাংবাদিক রফিকের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি। এবং শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

দৈনিক চট্টগ্রামপোস্ট