ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে ৩০ হাজার ইয়াবাসহ আটক ১

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 4, 2026 ইং
বাঁশখালীতে ৩০ হাজার ইয়াবাসহ আটক ১ ছবির ক্যাপশন: বাঁশখালীতে ৩০ হাজার ইয়াবাসহ আটক ১
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৩০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি স্কুটিও জব্দ করা হয়।

শনিবার (৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।

এর আগে শুক্রবার রাতে বাঁশখালী থানার সামনে দক্ষিণ জলদী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. জিয়া (৪০)। তিনি কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকার পুতুইন্না পাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, অভিযানের সময় একটি স্কুটি তল্লাশি করে সামনের অংশে রাখা একটি কাঁধের ব্যাগ থেকে ৩০ হাজার ইয়াবা জব্দ করা হয়। পরে জিয়াকে আটক করা হয়।
আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, জব্দ করা ইয়াবা ও স্কুটিটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা