ঢাকা | বঙ্গাব্দ

মিরসরাইয়ে চাঁদাবাজি, হামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
মিরসরাইয়ে চাঁদাবাজি, হামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন: মিরসরাইয়ে চাঁদাবাজি, হামলা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
ad728
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:

মিরসরাইয়ে চাঁদাবাজি, হামলা, নির্যাতন ও মামলার হয়রানির অভিযোগ এনে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন হাসিনা আক্তার শিল্পী নামে এক নারী। তিনি উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুয়ারু গ্রামের বাসিন্দা এবং নিজাম উদ্দিনের স্ত্রী।

শনিবার (৪ জুলাই) দুপুরে মিরসরাই প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, তার স্বামী ২০১৫ সালে স্থানীয় মো. আলাউদ্দিনের কাছ থেকে ৬ শতক এবং তার ভায়রা আলী আকবরের কাছ থেকে ১৩ শতকসহ মোট ১৯ শতক জমি ক্রয় করেন। ওই জমিতে বসতঘর নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছেন।

লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন, জমির মূল্য পরিশোধ করা হলেও পরে মো. আলাউদ্দিন তাদের কাছে অতিরিক্ত ৫ লাখ টাকা দাবি করেন। দাবি করা অর্থ দিতে অস্বীকৃতি জানানোয় তার স্বামী, তাকে এবং তাদের সন্তানদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে বিচারাধীন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে হাসিনা আক্তার শিল্পী আরও অভিযোগ করেন, তার স্বামী পেশাগত কারণে জাহাজে কর্মরত থাকায় বাড়িতে থাকতে পারেন না। এ সুযোগে অভিযুক্ত ব্যক্তি তাদের বিভিন্নভাবে হয়রানি করছেন এবং সন্তানদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মো. আলাউদ্দিন বলেন,  'নিজাম উদ্দিনের কাছে বিক্রি করা জমি যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। তিনি কারও কাছে চাঁদা দাবি করেননি বা কাউকে হুমকিও দেননি বলে জানান।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য