ঢাকা | বঙ্গাব্দ

নিয়মিত অভিবাসন নিশ্চিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
নিয়মিত অভিবাসন নিশ্চিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত ছবির ক্যাপশন: নিয়মিত অভিবাসন নিশ্চিতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম)
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নবনিযুক্ত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর চিফ অব মিশন লরা নিকোল টম-বন্ডে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
‌রোববার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই বৈঠকে প্রতিমন্ত্রী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী দক্ষতাভিত্তিক অভিবাসন, নৈতিক নিয়োগ, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা, নতুন শ্রমবাজার সৃষ্টি, দক্ষতা উন্নয়ন এবং দেশে ফিরে আসা অভিবাসীদের টেকসই পুনর্বাসনে সরকারের অগ্রাধিকার তুলে ধরেন। 

এ লক্ষ্যে বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে আইওএমের অব্যাহত সহযোগিতার প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান।
লরা নিকোল টম-বন্ডে অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন এবং সরকারের অগ্রাধিকার বাস্তবায়নে আইওএমের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। 

উভয় পক্ষ বাংলাদেশ-আইওএম অংশীদারিত্বকে আরও গভীর ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট

কালুরঘাট ফেরিঘাটের ইজারা কার্যক্রম স্থগিত করলেন হাইকোর্ট