ঢাকা | বঙ্গাব্দ

জমকালো আয়োজনে লায়ন্স ক্লাব অব চিটাগং-এর ২০২৬–২০২৭ সেবাবর্ষের শুভ সূচনা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
জমকালো আয়োজনে লায়ন্স ক্লাব অব চিটাগং-এর ২০২৬–২০২৭ সেবাবর্ষের শুভ সূচনা ছবির ক্যাপশন: জমকালো আয়োজনে লায়ন্স ক্লাব অব চিটাগং-এর ২০২৬–২০২৭ সেবাবর্ষের শুভ সূচনা
ad728
নিজস্ব সংবাদদাতা | চট্টগ্রাম

বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে লায়ন্স ক্লাব অব চিটাগং-এর ২০২৬–২০২৭ সেবাবর্ষের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে গত ৪ জুলাই চট্টগ্রাম সিনিয়র্স ক্লাবের হলরুমে দায়িত্ব হস্তান্তর (টেকওভার-হ্যান্ডওভার), কেক কাটা এবং নিয়মিত সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের নবনির্বাচিত সভাপতি লায়ন মোহাম্মদ আইয়ুব। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাব সেক্রেটারি লায়ন ডা. ফাহিম হাসান রেজা এবং অ্যাসোসিয়েট ক্লাব সেক্রেটারি লায়ন মর্জিনা আক্তার।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পিডিজি ফোরামের চেয়ারম্যান ও একুশে পদকপ্রাপ্ত লায়ন এম. এ. মালেক এমজেএফ। বিশেষ অতিথি ছিলেন পিডিজি ডা. শ্রী প্রকাশ বিশ্বাস এমজেএফ, পিডিজি লায়ন মো. মঞ্জুরুল আলম মঞ্জু পিএমজেএফ এবং পিডিজি লায়ন কামরুন মালেক এমজেএফ।

এছাড়া বক্তব্য রাখেন লায়ন তপন কান্তি দত্ত, লায়ন নুরুল আলম এমজেএফ, লায়ন্স সার্ভিস কমপ্লেক্সের চেয়ারম্যান লায়ন ডা. গোপাল ভট্টাচার্য, মেম্বারশিপ চেয়ারপারসন লায়ন মনিরুল কবির, লিও অ্যাডভাইজর লায়ন নিশাত ইমরান এমজেএফ, এলসিআইএফ চেয়ারপারসন লায়ন আবু নাসের রনি, ক্লাব অ্যাডমিনিস্ট্রেটর লায়ন এম. সোহেল খান এমজেএফ, লায়ন মোহাম্মদ ইমরান, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন ওয়াহিদ মালেক, লায়ন মো. আখতার হোসেন এবং লায়ন সারাহ তানভি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মোহাম্মদ ইসমাইল চৌধুরী, লায়ন সিলভাস্টার বার্নাডেট, লায়ন এস. কে. পালিত, লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিন, লায়ন বাবুল কান্তি লালা, ক্লাবের জয়েন্ট সেক্রেটারি লায়ন লিটন কান্তি দত্ত, ট্রেজারার লায়ন মানস বড়ুয়া, লায়ন রোকেয়া জামান, লায়ন ডা. অশোক, লায়ন রওশন জাহান, লায়ন হাজী এনামুল হক, লায়ন এস্কান্দার, লায়ন মাসুদ, লায়ন নুর আক্তার জাহানসহ ক্লাবের বিপুলসংখ্যক সদস্য।

অনুষ্ঠানে ২০২৫–২০২৬ সেবাবর্ষের দায়িত্ব নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। একই সঙ্গে ২০২৬–২০২৭ সেবাবর্ষের বিভিন্ন মানবসেবামূলক কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। বক্তারা লায়ন্স ইন্টারন্যাশনালের মূলমন্ত্র ‘We Serve’ ধারণ করে শিক্ষা, স্বাস্থ্য, দৃষ্টিসেবা, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক কল্যাণে আরও ব্যাপকভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন এম. এ. মালেক বলেন, লায়ন্স ক্লাব অব চিটাগং সেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে আসছে। তিনি নবনির্বাচিত সভাপতি লায়ন মোহাম্মদ আইয়ুবের নেতৃত্বে নতুন কমিটি ক্লাবের ঐতিহ্য ও সেবার ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষপর্বে কেক কাটা, আই চেকআপ মেশিন হস্তান্তর, নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ২০২৬–২০২৭ সেবাবর্ষের আনুষ্ঠানিক কার্যক্রমের শুভ সূচনা হয়।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বদলে যাওয়া ক্যাম্পাস

বদলে যাওয়া ক্যাম্পাস