ঢাকা | বঙ্গাব্দ

৩৮ ব্যাটালিয়ন সার্কেল এডজুট্যান্ট মোঃ আরিফ ইসলামের বিদায় লংগদুতে সাংবাদিক মহলের সংবর্ধনা

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 15, 2025 ইং
৩৮ ব্যাটালিয়ন সার্কেল এডজুট্যান্ট মোঃ আরিফ ইসলামের বিদায় লংগদুতে সাংবাদিক মহলের সংবর্ধনা ছবির ক্যাপশন: সাংবাদিক মহলের সংবর্ধনা
ad728
নিউজ ডেক্সঃ  

"জীবনের সবচেয়ে কঠিন দুটি কথা হলো প্রথমবার ‘হ্যালো’ বলা এবং শেষবার ‘বিদায়’ বলা। এই চিরন্তন উক্তিকে সামনে রেখে রাঙামাটি জেলা লংগদু উপজেলার ৩৮ আনসার  ব্যাটালিয়ন থেকে বিদায় নিলেন সার্কেল এডজুট্যান্ট মোঃ আরিফ ইসলাম। দীর্ঘ প্রায় চার বছর যাবৎ অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের পর বদলিজনিত কারণে তিনি অন্য  ইউনিটে যোগদান করছেন। 

এডজুট্যান্ট মোঃ আরিফ ইসলামের এই বিদায় উপলক্ষে রবিবার ১৪ ডিসেম্বর লংগদু উপজেলার সাংবাদিক মহল কর্তৃক তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।

সাংবাদিকদের উদ্যোগে লংগদু উপজেলার বাইট্টা পাড়া বাজার ব্যাটালিয়নের ক্যান্টিন ক্যাম্পাসে সন্ধ্যায় এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল এডজুট্যান্ট ইসলামের প্রতি স্থানীয় সাংবাদিক মহলের কৃতজ্ঞতা ও ভালোবাসার বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে লংগদু উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম
 মর্নিং পোষ্টের লংগদু উপজেলা প্রতিনিধি এবি এস মামুন, এছাড়াও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম, সাংবাদিক জামান, কামরুল ইসলাম সহ অন্যারা উপস্থিত ছিলেন।

বিদায়ী এডজুট্যান্ট মোঃ আরিফুল ইসলাম তার বক্তব্যে লংগদু উপজেলাতে কাজের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি বলেন, দীর্ঘদিন এই উপজেলায় সকলের সহযোগীতায় কাজ করে গেছি। তিনি উপজেলার  জনগণ এবং স্থানীয় সাংবাদিক মহলের কাছ থেকে পাওয়া আন্তরিকতা ও সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংবাদিক মহল তাঁর পরবর্তী কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন