ঢাকা | বঙ্গাব্দ

পল্লী উন্নয়ন দিবসে বাঁশখালীতে র‌্যালি ও আলোচনা সভা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
পল্লী উন্নয়ন দিবসে বাঁশখালীতে র‌্যালি ও আলোচনা সভা ছবির ক্যাপশন: পল্লী উন্নয়ন দিবসে বাঁশখালীতে র‌্যালি ও আলোচনা সভা
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ " এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালীতে র‌্যালি ও আলোচনা সবার মাধ্যমে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে।

সোমবার ৬ জুলাই বেলা ১২ টায় উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম -১৬ বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,  উপজেলা বিআরডিবির চেয়ারম্যান চন্দ্র গুপ্ত বড়ুয়া, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার লোকমান, ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট সালমা রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল করিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মুমিনুল হক, উপজেলা খাদ্য অফিসার সেলিম হেলালি, উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবাশীষ দাশ, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার প্রতিনিধি ইয়াসমিন পারভিন, উপকার ভোগী সদস্য বৃন্ধ। 


সভায় স্বনির্ভর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান বক্তারা।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে