ঢাকা | বঙ্গাব্দ

আনোয়ারায় ইছামতী নদীতে মিলল ৭০ বছর বয়সী বৃদ্ধের মরদেহ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 17, 2025 ইং
আনোয়ারায় ইছামতী নদীতে মিলল ৭০ বছর বয়সী বৃদ্ধের মরদেহ ছবির ক্যাপশন: ৭০ বছর বয়সী বৃদ্ধের মরদেহ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইছামতী নদী থেকে আবু ছৈয়দ (৭০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টার দিকে আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের খাদ্য গুদামের পশ্চিম পাশের ইছামতী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবু ছৈয়দ উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামে আব্দুর রাজ্জাক চৌকিদারের বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মিনু আক্তার (৬০) জানান, সকালে গরু বের করার সময় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে তিনি বিষয়টি থানায় অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য মো.গিয়াস উদ্দিন জানান,ছৈয়দ কয়েকদিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল