ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে পুলিশ ছাড়া কোনো বাহিনী থাকবে না: সিএমপি কমিশনার হাসিব আজিজ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 18, 2025 ইং
চট্টগ্রামে পুলিশ ছাড়া কোনো বাহিনী থাকবে না: সিএমপি কমিশনার হাসিব আজিজ ছবির ক্যাপশন: সিএমপি কমিশনার হাসিব আজিজ
ad728
কামরুল সিফাতউল্লাহ 
চট্টগ্রাম পোস্ট

চট্টগ্রাম নগরীতে পুলিশ বাহিনী ছাড়া কোনো অবৈধ বাহিনী বা সন্ত্রাসী গ্রুপের অবস্থান বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্ণফুলী হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“সাজ্জাদ বাহিনী, লাল্টু বাহিনী, পল্টু বাহিনী—এ ধরনের সব বাহিনীকে নির্মূল করতে হবে। প্রয়োজনে চরম পন্থাও অবলম্বন করা হবে।”

সিএমপি কমিশনার আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে সাঁড়াশি অভিযান চলছে। বিতাড়িত স্বৈরাচার ও তাদের দোসররা বিদেশি প্রভুদের মদদে নির্বাচন বানচাল ও দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে। এসব অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

তিনি রাষ্ট্রের তিনটি স্তম্ভ—নির্বাহী, বিচার ও সংসদ—এবং মিডিয়ার গুরুত্বও তুলে ধরেন। পাশাপাশি বলেন, লুণ্ঠিত অস্ত্রের প্রায় ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে, বাকি ২০ শতাংশ পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে আছে।

মতবিনিময় সভায় একুশে পদকপ্রাপ্ত সম্পাদক এম এ মালেক বলেন, জনগণকে পুলিশ ভীতি থেকে মুক্ত করতে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে, যাতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারে।

সভায় উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিয়া মো. আরিফ, চ্যানেল ওয়ানের শাহনেওয়াজ রিটন, সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক নেতৃবৃন্দ।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট