ঢাকা | বঙ্গাব্দ

বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চলে দুই শতাধিক পরিবারের পাশে সেনাবাহিনীর বাঘাইহাট জোন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চলে দুই শতাধিক পরিবারের পাশে সেনাবাহিনীর বাঘাইহাট জোন ছবির ক্যাপশন: বন্যাকবলিত প্রত্যন্ত অঞ্চলে দুই শতাধিক পরিবারের পাশে সেনাবাহিনীর বাঘাইহাট জোন
ad728
খাগড়াছড়ি প্রতিনিধি//
টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিচ্ছিন্ন হয়ে পড়া রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার প্রত্যন্ত বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নের দুই শতাধিক বন্যাকবলিত পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১১ জুলাই) বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের খাগড়াছড়ি রিজিয়নের ২০৩ পদাতিক ব্রিগেডের অধীন বাঘাইহাট জোন (১৪ ইস্ট বেঙ্গল) মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।

সেনাবাহিনী সূত্র জানায়, সাম্প্রতিক বন্যায় বঙ্গলতলী ও রূপকারী ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক যোগাযোগ সম্পূর্ণভাবে ব্যাহত হয়। ফলে স্থানীয় প্রশাসনের পক্ষে দুর্গত এলাকায় জরুরি খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছিল না। এমন পরিস্থিতিতে বাঘাইহাট জোন নিজস্ব তত্ত্বাবধানে দুর্গম এলাকায় পৌঁছে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের হাতে চাল, ডাল, শুকনো খাবারসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও অন্যান্য জরুরি সহায়তা তুলে দেয়।

ত্রাণ বিতরণের সময় সেনাবাহিনীর সদস্যরা দুর্গত মানুষের খোঁজখবর নেন, তাদের সার্বিক পরিস্থিতির কথা শোনেন এবং দুর্যোগ মোকাবিলায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বন্যার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগের মধ্যে দিন কাটছিল। এমন সংকটময় সময়ে সেনাবাহিনীর দ্রুত সহায়তা তাদের অনেক স্বস্তি দিয়েছে।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, দেশের যেকোনো দুর্যোগ, প্রাকৃতিক বিপর্যয় কিংবা সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। সেই ধারাবাহিকতায় বন্যাদুর্গত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার