নিউজ ডেস্ক
হেলথ কেয়ার সোসাইটি চট্টগ্রাম মেধাবৃত্তি ২০২৫ এর পরীক্ষা শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন।
আজ ২০ ডিসেম্বর ২০২৫ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হেলথ কেয়ার সোসাইটি মেধাবৃত্তি ২০২৫ ২৫ এর পরীক্ষা চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় সহ মহানগরের পাঁচটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। ছয় হাজারের অধিক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন হেলথ কেয়ার সোসাইটি চট্টগ্রামের উপদেষ্টা সহকারী থানা শিক্ষা কর্মকর্তা জনাব আরজু, মহেশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব জয়নাল আবেদীন, বিশিষ্ট শিক্ষানুরাগী আর ইউ চৌধুরীর রিপন , আল হামরা প্রপার্টিজ চট্টগ্রামের ম্যানেজিং ডিরেক্টর আবু সাদাত মোহাম্মদ সায়েম, বাকলিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব হোসনে মোবারক, সাতকানিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব বখতিয়ার, বিশিষ্ট শিক্ষাবিদ কৃষ্ণচূড়া স্কুলের কো-অর্ডিনেটর জনাব নাসিমা আক্তার , বিশিষ্ট সাংবাদিক দৈনিক যুগান্তরের চট্টগ্রামে স্টাফ রিপোর্টার জনাব মোঃ মুসা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর সহকারী রেজিস্ট্রার নুর উদ্দিন মোঃ জাহাঙ্গীর সেলিম , দৈনিক যুগান্তরের রিপোর্টার মোঃ মুসা, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মহিউদ্দিন সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তি। আরো উপস্থিত ছিলেন হেলথ কেয়ার সোসাইটি চট্টগ্রাম এর সহকারী পরিচালক জনাব মোঃ নাদের , রবিউল নায়েব, মো: ইমরান। হেলথ কেয়ার সোসাইটি চট্টগ্রামের পরিচালক ওমর ফারুক রুবেল উপস্থিত সম্মানিত উপদেষ্টাদের হেলথ কেয়ার সোসাইটি ও মেধাবৃত্তি প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা তুলে ধরেন। কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে সার্বিক কল্যাণ সাধন করার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছে হেলথ কেয়ার সোসাইটি চট্টগ্রাম।

দৈনিক চট্টগ্রামপোস্ট