ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম-১৩ আসনে এনডিএমের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. এমরান চৌধুরী

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 23, 2025 ইং
চট্টগ্রাম-১৩ আসনে এনডিএমের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. এমরান চৌধুরী ছবির ক্যাপশন: মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মো. এমরান চৌধুরী
ad728
জে.এম জাবেদ- কর্ণফুলী:


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)-এর কেন্দ্রীয় নেতা ও চট্টগ্রাম মহানগর সভাপতি মো. এমরান চৌধুরী।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় এনডিএমের কেন্দ্রীয়, মহানগর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মো. এমরান চৌধুরী বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি রাজপথে আন্দোলন করেছি। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতেই তরুণ, নবীন ও প্রবীণদের সঙ্গে নিয়ে রাজনীতিতে সক্রিয় হয়েছি। সেই লক্ষ্যেই চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছি।

মাঠপর্যায়ে আমি ব্যাপক সাড়া পাচ্ছি। ইনশাআল্লাহ, জনগণ আমাকে বিপুল ভোটে বিজয়ী করে সেবা করার সুযোগ করে দেবেন—এই বিশ্বাস আমার আছে।গত ১৫ বছরে আনোয়ারা–কর্ণফুলীর প্রকৃত উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে, উন্নয়নের নামে বঞ্চনা ও বৈষম্য সৃষ্টি করা হয়েছে। আমি সেই উন্নয়নবাধা ও অনিয়মের চিত্র জনগণের সামনে তুলে ধরব এবং এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার সংরক্ষণ এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব - ইনশাআল্লাহ।


উল্লেখ্য, চট্টগ্রাম–১৩ আসনটি জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে একটি এবং চট্টগ্রাম জেলার ২৯০ নম্বর সংসদীয় আসন। এ আসনে মোট ১৬টি ইউনিয়ন রয়েছে—এর মধ্যে আনোয়ারা উপজেলায় ১১টি এবং কর্ণফুলী উপজেলায় ৫টি ইউনিয়ন অন্তর্ভুক্ত।নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ৩২৪ জন। এর মধ্যে আনোয়ারা উপজেলায় ভোটার ২ লাখ ৭৩ হাজার ৪৩০ জন এবং কর্ণফুলী উপজেলায় ১ লাখ ৭ হাজার ৮৯৪ জন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে