ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে মোজাম্বিক আস্করিয়া মানবিক ফাউন্ডেশনের পুনর্বাসন সামগ্রী বিতরন

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে মোজাম্বিক আস্করিয়া মানবিক ফাউন্ডেশনের পুনর্বাসন সামগ্রী বিতরন ছবির ক্যাপশন: বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে মোজাম্বিক আস্করিয়া মানবিক ফাউন্ডেশনের পুনর্বাসন সামগ্রী বিতরন
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আফ্রিকা মোজাম্বিক আস্করিয়া মানবিক ফাউন্ডেশন। আজ রবিবার ১৯ জুলাই সকাল থেকে বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্ত সরল, শীলকূপ ও বাঁশখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের প্রায় সাড়ে ৫ শতাধিক পরিবারের মধ্যে নগদ ৭ লক্ষাধিক টাকা পুনর্বাসন সামগ্রী  ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। 

এসময় অসুস্থ আবদুল হাকিমকে নগদ  ৫০ হাজার ও আবদুল কালাম (নিম)কে নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহয়তা প্রদান করেন।

এসময় আফ্রিকা মোজাম্বিক আস্করিয়া  প্রবাসী মানবিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মোঃ নাছির উদ্দীন বলেন, চলমান বন্যায় এই উপজেলার ঘরবাড়ি, দোকানপাট ও সড়ক এখনও পানিতে তলিয়ে গেছে । এতে স্থানীয় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। 
মানবতার সেবায় আমাদের ফাউন্ডেশন সব সময় যে কোন দুর্যোগে পাশে আছে। বন্যার্তদের কষ্ট কিছুটা লাঘব করতে এবং পূর্নবাসন করতে ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয় এবং এই কার্যক্রম চলমান থাকবে।

ত্রাণসামগ্রী পেয়ে বন্যাদুর্গত এলাকার উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের ভাষ্য, দুর্যোগের এই সময়ে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেওয়ায় তারা উপকৃত হয়েছেন।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ