ঢাকা | বঙ্গাব্দ

বাঁশখালীতে ২ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে বাস মালিক সমিতির ত্রাণ সহায়তা

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 19, 2026 ইং
বাঁশখালীতে ২ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে বাস মালিক সমিতির ত্রাণ সহায়তা ছবির ক্যাপশন: বাঁশখালীতে ২ হাজার বন্যাদুর্গত পরিবারের মাঝে বাস মালিক সমিতির ত্রাণ সহায়তা
ad728
বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রাম-বাঁশখালী বাস মালিক (যানবাহন) সমিতির উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবার ও যানবাহন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ রবিবার (১৯ জুলাই) সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার শেখেরখীল, ছনুয়া, পুঁইছড়ি, কাথরিয়া, চাম্বল, বাহারছড়া, কালীপুর ও শীলকূপ ইউনিয়নের বন্যাদুর্গত পরিবার এবং যানবাহন শ্রমিকদের মধ্যে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সমিতি সূত্রে জানা যায়, প্রতিটি ত্রাণ প্যাকেজে চাল, আটা, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিল। বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-বাঁশখালী বাস মালিক (যানবাহন) সমিতির সভাপতি মো. নাজিম উদ্দিন মুন্সি, সহ-সভাপতি আবুল কাশেম বাদশা, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, কোষাধ্যক্ষ নুরুল হক, প্রচার সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু ছালেক, বিচারবিষয়ক সম্পাদক জামশেদ আলী এবং সদস্য আনোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, মো. নোমান ও মো. মোজাহের। এ ছাড়া বাঁশখালী কোস্টার শ্রমিক ইউনিয়নের সভাপতি আমির হোসেন সাধু, সহ-সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক জাবেদুল হক, যুগ্ম সম্পাদক মো. আমিনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সমিতির নেতারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও মানবিক প্রয়োজনে অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে চট্টগ্রাম-বাঁশখালী বাস মালিক সমিতি।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার