কামরুল সিফাতউল্লাহ, চট্টগ্রাম
চট্টগ্রামের চট্টলা ইঞ্জিনিয়ার্স ক্লাবের নির্বাহী প্যানেল ২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে নাসিরাবাদে এক সভা আয়োজন করে। সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় আগামী বছরের জন্য।
সভায় সিদ্ধান্ত হয়, আগামী জানুয়ারি ২০২৬ মাসে ক্লাবের নতুন সাংগঠনিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এই উপলক্ষে ক্লাবের সকল সাধারণ সদস্যদের অংশগ্রহণে একটি বৃহৎ গেট-টুগেদার প্রোগ্রাম আয়োজন করা হবে, যেখানে নতুন কমিটির ঘোষণা অনুষ্ঠানও একসঙ্গে সম্পন্ন হবে।
নতুন কমিটি গঠনের ক্ষেত্রে ধাপে ধাপে কাঠামো অনুসরণ করা হবে। প্রথমে কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে, এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ক্যাম্পাস ভিত্তিক কমিটি গঠন করা হবে।
এছাড়া, সংগঠনের পুরো বছরের কার্যক্রম সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে একটি বার্ষিক ইভেন্ট ক্যালেন্ডার প্রস্তুত ও প্রকাশের সিদ্ধান্তও সভায় গৃহীত হয়।
সভায় উপস্থিত সকল সদস্য ভবিষ্যৎ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট