ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রামে শাহ আমানত সেতুর মুখে ইনকিলাব মঞ্চের অবরোধ

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 28, 2025 ইং
চট্টগ্রামে শাহ আমানত সেতুর মুখে ইনকিলাব মঞ্চের অবরোধ ছবির ক্যাপশন: ইনকিলাব মঞ্চের অবরোধ
ad728
নিউজ ডেস্ক (চট্টগ্রাম) 

শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের শাহ আমানত সেতুর মুখে অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের স্থানীয় কর্মী-সমর্থকরা।

 

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার পর শাহ আমানত সেতুর মুখে অবস্থান নেন সংগঠনের কয়েকশ নেতাকর্মী। ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে।

 

শুরুতে সেতুর মুখে সড়কের একপাশে অবস্থান নিলেও পরে সড়কের উভয় পাশে তারা অবস্থান নেন। এতে করে চট্টগ্রামের সঙ্গে কক্সবাজার, বান্দরবান এবং দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার সঙ্গে গণপরিবহন চলাচল বন্ধ হয়ে যায়। সেতুর উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

 

ইনকিলাব মঞ্চ চট্টগ্রামের আহ্বায়ক রাফসান রাকিব জানান, কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা শাহ আমানত সেতুর মুখে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করছি। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলবে।

 

অবরোধ কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের কর্মীরা বিভিন্ন প্ল্যার্কাড হাতে নিয়ে হাদির হত্যাকারীর গ্রেপ্তার দাবি করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা