ঢাকা | বঙ্গাব্দ

অযথা শিকল টানায় কালুরঘাট ব্রীজে দাঁড়িয়ে গেল ট্রেন

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 29, 2025 ইং
অযথা শিকল টানায় কালুরঘাট ব্রীজে দাঁড়িয়ে গেল ট্রেন ছবির ক্যাপশন: ব্রীজে দাঁড়িয়ে গেল ট্রেন
ad728
এম মনির চৌধুরী রানা 

অযথা শেকল টানায় কালুরঘাট সেতুতে দাঁড়িয়ে গেল কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন । এতে এক ঘণ্টার বেশি সময় ধরে সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে ১টায় সেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। জান আলীহাট রেলস্টেশনের মাস্টার মো. নেজাম উদ্দিন বলেন, দুপুর পৌনে ১টায় কালুরঘাট সেতু পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেসের কোনো এক যাত্রী ভুল করে জরুরি চেইন টেনে ফেলেন। এতে ট্রেনটি পশ্চিম থেকে পূর্বপাড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। এর ২০ মিনিট পর জরুরি পরিস্থিতি পর্যবেক্ষণ করে ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। হঠাৎ ট্রেন দাঁড়িয়ে পড়ায় সেতুই দুই পাশের যানজট দীর্ঘ হতে থাকে। এ সময় ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ।

ভোগান্তির শিকার সিএনজি চালক সাইমন বলেন, হঠাৎ দেখি সিনেমার মতো ট্রেনটা সেতুর ওপরই দাঁড়িয়ে গেছে। কে যে চেইন টানল কিছুই বোঝা গেল না। সেতুর দুই পাশে দীর্ঘ যানজট  অনেকক্ষণ আটকে ছিলাম।

নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি