ঢাকা | বঙ্গাব্দ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা হতে পারে কাল

  • নিউজ প্রকাশের তারিখ : Dec 30, 2025 ইং
মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা হতে পারে কাল ছবির ক্যাপশন: জানাজা হতে পারে কাল
ad728

নিউজ ডেস্ক (চট্টগ্রাম)

আপসহীন নেতৃত্ব, দৃঢ়তা আর আত্মত্যাগের দৃষ্টান্ত রেখে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

ওইদিন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদার জানাজার আয়োজন করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ আরও জানান, বুধবার ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে।

উল্লেখ্য, আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খালেদা জিয়া। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর।

খালেদা জিয়ার মৃত‍্যু সংবাদটি নিশ্চিত করেছেন তার ব‍্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ ছাড়া, বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

খালেদা জিয়ার জন্ম ১৯৪৬ সালের ১৫ আগস্ট। দীর্ঘ কয়েক দশক ধরে রাজনৈতিক অস্থিরতা, কারাবাস ও পুনরুত্থানের মধ্য দিয়ে বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বে নির্বাচিত দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে পরিচিত।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক চট্টগ্রামপোস্ট

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ