সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা চৌমুহনী আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক করিমুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ লোকমান হাকিম মানিক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমটি সদস্য আবদুল্লাহ আল মামুন ও মাষ্টার আবদুর ছবুর।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান, সুমন দত্ত, মামুনুর রশিদ চৌধুরী, আশীষ দাশ, আকিব জামান, মোছাম্মৎ আমিনা বানু, নাজমিন সোলতানা প্রমুখ।
প্রধান অতিথি মোহাম্মদ লোকমান হাকিম মানিক বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশের কান্ডারী। শিক্ষার্থীদের যথাযথভাবে পড়ায় মনোযোগী হতে হবে। তাহলেই একজন শিক্ষার্থী তার কাঙ্খিত স্বপ্ন পূরণ করতে পারবেন।

দৈনিক চট্টগ্রামপোস্ট